দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডারউইনে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক ও অবিস্মরণীয় জয়ে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৬ আগস্ট) দুপুরে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট টিম।’ ডারউইন টেস্টে বাংলাদেশের এই জয় পুরো জাতির জন্য আনন্দ, গৌরব ও মর্যাদার বিষয় বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা, দলীয় সংহতি, সহনশীলতা এবং অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করে বিরোধীদলীয় নেতা বলেন, কঠিন পরিস্থিতিতেও বাংলাদেশ দলের ক্রিকেটাররা যে ধৈর্য, আত্মবিশ্বাস ও লড়াইয়ের মানসিকতা দেখিয়েছেন, তা প্রশংসনীয়।
তিনি বলেন, চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দলের খেলোয়াড়দের মানসিক শক্তি এবং একে অপরের প্রতি সহযোগিতার মনোভাবই এমন গুরুত্বপূর্ণ জয় এনে দিতে বড় ভূমিকা রেখেছে। তাদের পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটের জন্য নতুন আত্মবিশ্বাস তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের পাশাপাশি দেশ-বিদেশের কোটি ক্রিকেটপ্রেমীকে অভিনন্দন জানান।
তিনি বলেন, আশা করি বাংলাদেশের ক্রিকেটাররা ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের সুনাম ও মর্যাদাকে আরও উঁচুতে নিয়ে যেতে ক্রিকেটাররা ভূমিকা রাখবেন এবং বাংলাদেশের জন্য আরও বড় অর্জন বয়ে আনবেন এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
বিবৃতির শেষে জাতীয় দলের খেলোয়াড়দের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বিরোধীদলীয় নেতা।
কে